হিলি সীমান্তে ট্রেনে চোরচালানের মাল উঠাতে বাধা দেওয়ায় ভারতীয় চোরাকারবারীদের ছোড়া পাথরের আঘাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)নায়েক আব্দুল হান্নান (৫০) আহত হয়েছেন। তার কপালের বাম পাশে ৩টি সেলাই দেয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় হিলি সীমান্তের ফুটবল মাঠে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে মালওঠানোকে কেন্দ্র করে এঘটনা ঘটে।
নায়েক আব্দুল হান্নান হিলি সিপি ক্যাম্পের বিশেষ টহল কমান্ডার হিসেবে কর্মরত রয়েছেন।
বিজিবি জানান, বৃহস্পতিবার রাত্রে হিলি থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি হিলি রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে হিলির ফুটবল মাঠে গিয়ে চোরচালারের পণ্য ওঠানোর জন্য আবারও দাঁড়ায়। এ সময় হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নানের নেতৃত্বে টহল কমান্ডার নায়েক হান্নানসহ বিজিবির একটি বিশেষ টহল দল সেখানে অবস্থান নিয়ে চোরাচারালের মাল ওঠাতে বাধা দেয়। এ সময় ভারতের সীমানার ভেতর থেকে চোরাকারবারীদল বিজিবিকে লক্ষ্যকরে পাথর ছুঁড়ে। এতে বিজিবির টহল কমান্ডার নায়েক আব্দুল হান্নান আহত হন।
এ সময় অন্যরা এগিয়ে এলে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে হিলি বাজারে মাসুদা ফার্মেন্সিতে নিয়ে গেলে সেখানে তার কপালের বাম পাশে তিনটি সেলাই দেয়া হয়।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে বিএসএফের সাথে আলোচনার জন্য চেষ্টা করা হচ্ছে।
জেআই





