ফেনী জেলা শহরের দাউদপুর এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ১০ লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফেনী সদর থানার ওসি (অপারেশন) মাহমুদ মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবদুল কাদের জানান, তার পাইকারি পণ্যের দোকানের ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদেরও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুরূপ।
এসএইচ





