ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের চার কর্মীসহ ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত শিহাবউদ্দিন জানান, রাতে জেলার ছয় উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এদের মধ্যে সদর উপজেলা থেকে ১১ জন, হরিণাকুণ্ডু থেকে দুইজন, কালীগঞ্জ থেকে একজন, শৈলকুপা থেকে দু’জন, কোটচাঁদপুর থেকে তিনজন ও মহেশপুর থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও ডিবি পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার বিএনপি-জামায়াতের চার কর্মী ছাড়া বাকিরা চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামি।
এআর





