মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণের সময় দুইজন কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্য হাতাহাতির ঘটনা ঘটেছে।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে পৌরসভার ৪ নং কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান ও আছেল উদ্দীনের লোকজনের মধ্য হাতাহাতি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রাথী মিজানুর রহমান জানান, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেল উদ্দীনের লোকজন ভোটার ভোট প্রদানে বাধাগ্রস্ত করছিল। এসময় আমি নিজে গিয়ে প্রতিবাদ করতে গেলে আমার উপর চড়াও হয় তারা।

কাউন্সিলর প্রার্থী আছেল উদ্দীন জানান, আমার কোন লোকজন কোন ভোটারকে বাধাগ্রস্থ করছে না। ভোটার স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করছে।

মেহেরপুর জেলা প্রশাসনক ড. মুনসুর আলম খান ভোট কেন্দ্রে পরিদর্শনে এসে বলেন, ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনার খবর শুনে সেখানে পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে তৎপরতার নির্দেশ দেয়া হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। ভোটার শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।

এমবি