অস্ত্রধারী মাস্তান,সন্ত্রাসী ও সংঘবদ্ধ সিন্ডিকেট ভাঙতেই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ইতোমধ্যে অনলাইন টেন্ডারিং (ই-টেন্ডারিং) কার্যক্রম শুরু করেছে।

জানা যায়, দীর্ঘদিন যাবৎ ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশনের বহুমুখী উন্নয়নমূলক কার্যক্রম,ক্রয়-বিক্রয় এমনকি অস্থায়ী কোরবানী পশুর হাট ইজারার টেন্ডার নিয়ন্ত্রণ করে আসছেঅস্ত্রধারী মাস্তান,সন্ত্রাসী ও সংঘবদ্ধ প্রভাব শালীসিন্ডিকেট।

কিন্তু ঢাকার ২ সিটি করপোরেশনের কর্মকর্তারা রাজনৈতিক নেতাদের শেলটারে থাকা ওই সিন্ডিকেটের কাছে অনেকটাই জিম্মি।অথচ সিটি করপোরেশন সংক্রান্ত সরকারের সংসদীয় স্থায়ী কমিটির সভায় ঢাকার ২ সিটির নানা অনিয়ম,দুর্নীতি এবং লোপাটের বিষয়ে কড়া সমালোচনার পাশাপাশি আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়।

যারফলে ডিএনসিসি কর্তৃপক্ষ এবার বাধ্য হয়েছেন অনলাইন টেন্ডারিং (ই-টেন্ডারিং) কার্যক্রম শুরু করতে।সূত্র মতে, ডিএনসিসি'র নিজস্ব‌ '‌ওয়েভ সাইটে' অনলাইন টেন্ডারিং (ই-টেন্ডারিং) সম্পর্কে বিস্তারিত বিবরণ উল্লেখ থাকে।

একই সঙ্গে একাধিক জাতীয় দৈনিক পত্রিকায় সুনিদিষ্ট কাজের জন্য অনলাইন টেন্ডারিং (ই-টেন্ডারিং)মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার নিয়মাবলী উল্লেখ করা হচ্ছে।

বর্তমানে ডিএনসিসির অধিকাংশ ক্রয় -বিক্রয় এবং রাস্তা,ফুট পাথ এবং বিভিন্ন স্থাপনার নির্মাণ ও মেরামত সংক্রান্ত কার্যক্রম এখন অনলাইন টেন্ডারিং এর মাধ্যমে চলছে।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বিএম এনামুল হক এ প্রতিনিধিকে জানান, গত ডিসেম্বর অনলাইন টেন্ডারিং কার্যক্রম শুরু হয়। এখন থেকে ডিএনসিসির যাবতীয় ক্রয়-বিক্রয়, রাস্তা -ঘাট ও স্থাপনা নির্মাণ এবং মেরামতের দরপত্র অনলাইন টেন্ডারিং (ই-টেন্ডারিং)মাধ্যমে গ্রহণ করা হবে।

তিনি বলেন, নির্ধারিত সময়ের ভেতর আগ্রহী ব্যাক্তি বা প্রতিষ্ঠান বিনা বাধায় অনলাইনে টেন্ডারে অংশ নিতে পারেন। পরে ডিএনসিসি কর্তৃপক্ষ অনলাইনে পাওয়া টেন্ডারের আবেদন প্রিন্ট করে যাচাই-বাছাই শেষে টেন্ডার কমিটির সভায় উপস্থাপন করবেন।

ডিএনসিসির বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, প্রায় ২ কোটি টাকা ব্যয়ে মিরপুর, গুলশান, বানানী, বারিধারা এবং উত্তরাসহ ভিআইপি সড়কের আইল্যান্ডে সোডিয়াম বাতি লাগানো হচ্ছে।

আর একাজে দরপত্র অনলাইন টেন্ডারিং (ই-টেন্ডারিং)এর মাধ্যমে দরপত্র গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, গত ফেব্রুয়ারি মাসে আগ্রহী ব্যাক্তি ও প্রতিষ্ঠান ওইসব সড়কের সোডিয়াম বাতি লাগানোর দরপত্র জমা দিয়েছেন ই-টেন্ডারিংএর মাধ্যমে।

গত ২ মার্চের মধ্যে বেশ কিছু দরপত্র পাওয়া গেছে। বর্তমানে ওইসব দরপত্র মূল্যায়ন ও যাচাই বাছাইয়ের কাজ চলছে।
একে