কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান কাজলকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে খোকসা থানা পুলিশের একটি টিম শোমসপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান কাজলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, কুষ্টিয়া সদর থানায় দায়ের করা একটি গাড়ি পোড়ানোর মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার বিকালে আটককৃত ইউপি চেয়ারম্যানকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

কেএইচ