করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন প্রশাসনের যুগ্ম সচিব নাসির উদ্দিন আহমেদ।
তিনি বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ ও প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আজ (১৬ জানুয়ারি) শনিবার সকালে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম খান এই তথ্য জানিয়েছেন।
নাসির উদ্দিন স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
তিনি বলেন, “করোনা আক্রান্ত নাসির উদ্দিন রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ (শনিবার) সকালে সেখানেই তিনি মারা যান।”
নাসির উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান নৌ-পরিবহন প্রতিমন্ত্রী।
এমবি





