ঢাকা-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনা একজন নিহত হয়েছেন। বগুড়া গোকুল এলাকায় বুধবার সকাল সোয়া ১০টায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বাগোপাড়া এলাকা থেকে সবজি বোঝাই একটি ভ্যান মহস্থান বাজারের উদ্দেশে রওনা দেয়। গোকুল এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হয়। নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান, ভ্যানচালক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।

কেএইচ