দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার প্রতিবাদ, আটক নেতাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রংপুরে হরতাল পালন করছে জেলা বিএনপি।

এর আগে শুক্রবার বিকালে জেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন এ হরতাল ঘোষণা করেন।

এ সময় তারা বলেন, সরকার ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে দলীয় চেয়ারপারনকে গৃহবন্দি করে রেখেছে।

২০ দলীয় জোটের নেতাকর্মীদের একঘরে করতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে আন্দোলন দমিয়ে রাখার যাবে না।

এআর