প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে বাঙালিকে বঙ্গবন্ধু গভীরভাবে ভালোবাসতেন সেই বাঙালি তার বুকে গুলি চালালো।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হতা করলেও তার আদর্শকের কেউ হত্যা করতে পারেনি। ভবিষ্যতেও পারবে না।

বঙ্গবন্ধুর বিরল ছবি নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত প্রদর্শনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন দিনব্যাপী 'চিত্র গাঁথা শোক গাঁথা' শিরোনামে এ প্রদর্শনী শুরু হয়।

বাঙালি জাতি মাথা উচু করে বিশ্বে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করতে পেরেছে কিন্তু তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। ভবিষ্যতেও আর পারবে না। বাঙালি জাতি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাঙালি জাতি এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘১৫ আগস্ট আমরা যে কেবল জাতির পিতাকে হারিয়েছি তা নয়, এ হত্যাকাণ্ডের মধ্যদিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত হয়েছে। এর পর সংবিধান পরিবর্তন করা হয়। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দেওয়া হয় এবং ইতিহাসও বিকৃত করা হয়।’

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার পর ২১ বছর বঙ্গবন্ধুর নাম নেওয়া যেত না। মুক্তিযুদ্ধের নাম নেওয়া যেত না।

শেখ হাসিনা আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাঙালি জাতিকে শোষণ-বঞ্চনা থেকে মুক্ত করা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ গড়া। বঙ্গবন্ধুর সে স্বপ্নের পথে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ একদিন উন্নত-সমৃদ্ধ হয়ে বিশ্ব সভায় মর্যাদার আসনে বসবে।

প্রধানমন্ত্রী বলেন, একটি জাতিকে গড়ে তুলতে গৌরবের ইতিহাস জানতে দিতে হবে। তিনি বঙ্গবন্ধুর ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজনের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী, শিশু-কিশোররা স্বাধীনতা যুদ্ধের জন্য জাতির ত্যাগ-তিতীক্ষার কথা জানতে পারবে।

কেএইচ/ এআর