রাজধানীর বকশিবাজার আলিয়া মাদ্রাসার আল্লামা কাশগরী হলকে কেন্দ্র করে দুই দল ছাত্রের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ফাজিল প্রথম বর্ষের ছাত্র রুহুল কাদের নোমান (২২), ফাজিলের ছাত্র আসাদ উল্লা (২১), সাইফুল (২০)।

আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার এক ছাত্র জানান, রাকিব গ্রুপ ও মহসিন গ্রুপের মধ্যে হল দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। রাকিব গ্রুপ আগে থেকেই হলে অবস্থান করছিলো। এক পর্যায়ে মহসিন গ্রুপ বহিরাগত কিছু ছাত্রদের নিয়ে দুপুরে হলে প্রবেশ করলে এ মারামারির ঘটনা ঘটে।

ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এএইচ