ফিলিস্তিনে ইসরায়েলী হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির কালো পতাকা মিছিলে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের হামলায় পন্ড হয়ে গেছে।

কেন্দ্রী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় শহরের পুরাতন ডিসিকোর্ট এলাকায় বিএনপির কর্মীরা জড়ো হতে থাকে।

অন্যদিকে, জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ক্ষমতাসীন দলের কর্মীরা একত্রিত হয়ে সেখান থেকে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায় ।

তারা লাঠি দিয়ে কয়েকজন বিএনপি কর্মীকে মারপিট করে আহত করে। জয়বাংলা শ্লোগান দিয়ে কালো পতাকা ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় বিএনপি কর্মীরা বিক্ষিপ্ত ভাবে অন্যত্র সরে যায়।

এক পর্যায়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমানের নেতৃত্বে লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ। মিছিলটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক অভিযোগ করেছেন পুলিশের নিষ্ক্রীয়তায় এ হামলার ঘটনা ঘটেছে।

 পরে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মশিউর রহমান কর্মীদের আশ্বস্ত করে ও সংক্ষিপ্ত সমাবেশ করে।

ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর