চট্টগ্রামের সাতকানিয়ার মৌলভীর দোকান আগুন লেগে পুড়ে গেছে ১১টি বিভিন্ন কাঁচা নির্মিত দোকান। বুধবার (২৩ মে) রাত পৌনে ২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ারসার্ভিসের সাতকানিয়া স্টেশন থেকে একটি ইউনিট গিয়ে প্রায় আড়াইঘন্টা চেষ্টার পর ভোররাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে জানান, ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপ সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন।

তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ১১টি বিভিন্ন কাঁচা দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় প্রায় ২৫ লাখ টাকার সম্পদ আগুন থেকে রক্ষা করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

মাসুম/এমএনজে