গাইবান্ধায় শিউলী বেগম (২০) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

পারিবারিক সুত্রে জানাযায়, উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হতদরিদ্র সিরাজুল ইসলামের মেয়ে শিউলী বেগমের বিয়ে হয় পাশ্ববতী ভাঙ্গামোড় গ্রামের গোলাম হোসেন সাথে। বিয়ের পর থেকে পারিবারিক দ্বন্দ চলে আসছিল।

এরই এক পর্যায়ে শনিবার সন্ধ্যায় স্বামীর বাড়ী থেকে পিতার বাড়ীতে গিয়ে সবার অজান্তে কীটনাশক পান করে মারা যায়।

পরে সংবাদ পেয়ে পুলিশ ওই গৃহবধুর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

এসএইচ