গোপালগঞ্জে মটোরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খাদে পড়ে চালকসহ আটজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের পথালিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন চালক শাকিল মির্জা (৩৫), রাহাত হওলাদার (৪০), জাহাঙ্গীর (২৫), আসাদুর (২৫), আল আমিন (২৫) ও রুবেল (২৩)। আহতদের সকলের বাড়ি খুলনার দিঘলীয়া উপজেলার লাখোহাটি গ্রামে।
আহতদের মধ্যে দুইজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতলে, চারজনকে গোপালগঞ্জ সদর হাসাতালে ভর্তি করা হয়েছে। বাকী দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহতরা জানায়, মাছ বিক্রি করে ফরিদপুরের ভাঙ্গা থেকে খুলনার দিঘলীয়া যাবার পথে ওই স্থানে পৌঁছালে একটি মটোরসাইকেলকে সাইড দিতে যায় পিকআপটি। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মহাসড়কের পাশের খাদে পড়ে যায় পিকআপটি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হপসপাতালে ভর্তি করে।
এমএম





