কুষ্টিয়ার গড়াই নদী থেকে ফারুক হোসেন (২৬) নামে এক ট্রাকের হেলপারের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার গড়াই নদী ঘোড়ারঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফারুক শহরের মিলপাড়া এলাকার আব্দুল খলিলের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রবিউল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, সকালে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে
পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, ওই যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
সবুজ/এআই





