ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আগামী ২৬ জুন ঢাকায় আসছেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রলণালয় থেকে এ খবর জানা গেছে।
ভারতের ক্ষমতা বিজিপি নেতৃত্বাধীন সরকারের এই মন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশে মাত্র একদিন অবস্থান করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি নিয়ে পৌঁছে দিতেই সুষমা স্বরাজ ঢাকা আসছেন।
মোদির সঙ্গে তার নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে সম্প্রতি শপথ নেন বিজেপির নেত্রী সুষমা। এই নেতা ভারতের পঞ্চদশ লোকসভায় বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন। ৬২ বছর বয়সী সুষমা এবারের লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের বিদিশা থেকে পদ্মফুল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন।
সুষমা স্বরাজ এমন একটি সময় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, যখন বাংলাদেশের সঙ্গে ভারতের বেশ কয়েকটি অমীমাংসিত সমস্যা সমাধানের অপেক্ষায় রয়েছে।
তিস্তার পানি বণ্টন চুক্তি সই এবং স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে কংগ্রেস নেতৃত্বাধীন গত সরকার অনেকটাই এগিয়েছিল। তবে বিজেপি এই দুটি বিষয়ে গুরুত্ব দেবে বলে মোদীর সরকার পক্ষ থেকে জানানো হয়েছে।
মাত্র ২৫ বছর বয়সে হরিয়ানার মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাতীয় রাজনীতিতে স্থান করে নিয়ে এর আগেও কেন্দ্রীয় সরকারের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সুষমা।
এর আগে অটল বিহারি বাজপাই সরকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। হরিয়ানা সরকারের শিক্ষা এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন ৭ বারের এই পার্লামেন্টারিয়ান।
[b]ঢাকা, ০৬ জুন (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]
মোদীর আমন্ত্রণ জানাতে আসছেন সুষমা স্বরাজ
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আগামী ২৬ জুন ঢাকায় আসছেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রলণালয় থেকে এ খবর জানা গেছে। ভারতের ক্ষমতা বিজিপি নেতৃত্বাধীন সরকারের এই মন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশে মাত্র একদিন অবস্থান করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে দেশটির নতুন
‘মোদি সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে পিএম-দক্ষ প্রকল্প বাস্তবায়নে ব্যর্থতা ও বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার না করার অভিযোগ তুলেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। প্রকল্পটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে সরকারকে কটাক্ষ করেছেন দলটির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।
মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ৬ দিনের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে দিল্লির ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এলঅ্যান্ডডিও)।
পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা করছেন মোদি : মমতা
ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, গ্রেপ্তারের মাধ্যমে একটি পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা চলছে।
মোদিকে হিটলার-মুসোলিনির পরিণতি স্মরণ করিয়ে ধ্রুব রাঠির হুঁশিয়ারি
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে গুরুগ্রামের বাড়ি থেকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে আটকের নামে তাঁকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হিটলার ও মুসোলিনির পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন এই ইউটিউবার।
‘মোদি ভারতের জন্য লজ্জার’ মুক্তি পেয়ে অভিজিতের বার্তা
আটক থেকে মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য ‘লজ্জার’ বলেও মন্তব্য করেছেন তিনি।















