নড়াইলে এ্যাপসের মাধ্যমে কৃষক নিবন্ধন কেন্দ্রের উদ্বোধন হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে সদর খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে কৃষক নিবন্ধন কেন্দ্রের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রনালয়ের সচিব ড. মোসা: নাজমানারা খানুম।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আনজুমান আরা, এনডিসি মো: জাহিদ হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ মনিরুল হাসান, লোহাগড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মান্নান, কালিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পলাশ চন্দ্র মুখার্জী, সদর ওসিএলএসডি তরুন বালা, লোহাগড়া ওসিএলএসডি দীপঙ্কর বিশ্বাস, কালিয়া ওসিএলএসডি বিপ্লব বিশ্বাস প্রমুখ।

পরে সচিব মোসা: নাজমানারা খানুম সার্কিট হাউজে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের সাথে মতবিনিময় করেন।

হুমায়ুন/এমবি