ভারতে চামড়া পাচার প্রতিরোধে বেনাপোলসহ বিভিন্ন সীমান্তে সর্বচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি। সীমান্তের বিভিন্ন পয়েন্ট ইতিমধ্যে বিজিবির লোকবলও বৃদ্ধি করা হযেছে। বন্দর এলাকা সহ স্থল ,জল ও রেল পথে কঠোর নজরদারী বাড়িয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় বিজিবির টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবির পাশাপাশি ভারত সীমান্তেও সতর্কতায় জারি করা হয়েছে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে: কর্নেল আরিফুল হক জানান- সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচার রোধে বিজিবিকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। বিভিন্ন সীমান্ত পয়েন্টে বিজিবি পোস্টে লোকবল বৃদ্ধি করা হযেছে। বিশেষ করে রাতে টহল ব্যবস্থা আরো জোরদার করা হযেছে। যাতে কেউ অবৈধভাবে দেশের অভ্যন্তর থেকে ভারতে চামড়া পাচার করতে না পারে সে জন্য ঝুকিপূর্ণ সীমান্তগুলো চিহ্নিত করে টহল ব্যবস্থা আরো জোরদার করা হযেছে । পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে বিজিবি জানায়। বেনাপোলের পুটখালি, গোগা ,দৌলতপুর,অগ্রভুলোট,গাতিপাড়া, ঘিবা, সাদিপুর, বড় আচড়া, কাশিপুর, ও রঘুনাথপুর সীমান্ত এলাকায় নিরাপওা ব্যবস্থা বাড়ানো হযেছে।

ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের ওপরও নজরদারি বৃদ্ধি করা হযেছে। সতর্কতার সাথে যাত্রীদের জিজ্ঞাসাবাদ শেষে পাসপোর্টে সীল দেয়া হচ্ছে। ভারতের বনঁগা, হাওড়া ও কলিকাতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে ও রেল ষ্টেশন এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে সেদেশের প্রশাসনের সদস্যরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সার্কিট ক্যামেরায় নজরদারী করছেন তারা। বেনাপোল-পেট্টাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনেও নজরদারী বাড়ানো হয়েছে বলে জানান চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি ওমর শরীফ।

সীমান্তে বসবাসরত লোকজনদের রাতে চলাচলের ওপর বিধি নিষেধ অরোপ করা হয়েছে।

নাছির/জারিফ