মাদারীপুরের কালকিনি পৌর নির্বাচনের ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড আ’লীগের সভাপতি আছমত আলী বেপারী(৫৫) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। 

রবিবার দুপুরে এ সড়ক দূর্ঘটনায় নিহত হন বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কালকিনি-ভূরঘাটা সড়কে আ’লীগের দলীয় কার্যালয়ে একটি সভায় অংশনিতে যাওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেলের সাথে তার ধাক্কা লাগে।

এতে সে গুরুতর আহত হয়ে পড়লে তাৎক্ষনিক কালকিনি হাসপাতালে নেয়া হয় এবং অবস্থা বেগতিক হওয়ায় বরিশাল সেবাচিম হাসপাতালে রেফার করে কর্মরত চিকিৎসক। কিন্তু সেখানে পৌছানো মাত্র তার মৃত্যু হয়। নির্বাচনে সে ডালিম প্রতিক নিয়ে প্রতিদ্বিন্দ্বীতা করছিলেন।

অপর দিকে কালকিনি পৌর নির্বাচনের রিটানিং অফিসার আলাউদ্দীন বলেন ‘ নির্বাচনে অংশগ্রহনকারী কোন প্রার্থী মারা গেলে সেই পদের নির্বাচন স্থগিত করা হবে এবং পরে পুরনায় তফশিল ঘোষণা করে উক্ত পদের নির্বাচন পুনরায় অনুষ্ঠিত হবে।’

এসএইচ