চট্টগ্রামের বাঁকলিয়া থানা এলাকা থেকে বুধবার শিবিরের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- নগর উত্তর শাখা শিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক শাহাদুর রশিদ (২৮), মো. কামাল উদ্দিন (২০), মো. সাইফুদ্দিন খালেদ (২৫), মো. রাসেল (২৫) ও মিজানুর রহমান (২৩)। বুধবার দুপুর ২টার দিকে শেরশাহ কলোনি এলাকা থেকে তাদের আটক করা হয়।

সিএমপির বাঁকলিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ২২ মামলার আসামি নগর উত্তর শাখা শিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক শাহাদুর রশিদসহ উল্লেখিত পাঁচ শিবিরকর্মীকে আটক করা হয়েছে। সে নগরীর চান্দগাঁও, কোতোয়ালি ও চকবাজার থানাসহ বিভিন্ন থানায় ২২টি মামলার পলাতক আসামি। আটক অন্যান্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

কেএইচ