রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি আশরাফুল আলম ইমনের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ।

রোববার বেলা সাড়ে ১১টা থেকে ঘন্টাব্যাপি নগরীর সাগর পাড়া এলাকায় অবস্থিত তার বাড়িতে তল্লাশি করে বোয়ালিয়া থানা পুলিশের একটি দল। তবে এতে কাউকে আটক বা কোনো কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নূর হোসেন জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি নগরীর সাগর পাড়ায় তার বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে তল্লাশি করা হয়। এসময় ঘন্টাব্যাপি ওই এলাকার সন্দেহভাজন অন্তত ২০টি বাড়ি তল্লাশি করেও ইমনকে পাওয়া যায় নি। তল্লাশিতে কোনো কিছু উদ্ধার করা হয় নি বলেও জানান তিনি।

এদিকে তল্লাশির এক ঘন্টা পরেই রাবি শিবিরের সভাপতি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, ‘গতকাল (শনিবার) নাটোরে ২০ দলের উদ্যোগে খালেদা জিয়ার জনসভায় বক্তব্য দিয়েছিলাম।’ এ কারণেই তার বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এসএইচ