ফেনীর সোনাগাজীতে মোটর সাইকেল চুরিরদায়েএক শ্রমিক লীগনেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতেপৌরসভা এলাকা থেকে গোলাম মোস্তফা নামের ওই নেতাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলা শ্রমিক লীগের দফতর সম্পাদক। তিনি সদর ইউনিয়নের চর খোয়াজ গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর গ্রামের নজরুল ইসলাম ইস্কান্দারেরনতুন মোটর সাইকেল চুরি হওয়ার বিষয়টি সোনাগাজী থানায় অবহিত করা হয়। রাত ১০ টার দিকে সেকেন্ড অফিসার আমিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ পৌর শহরে অভিযান চালায়। এ সময় মোটর সাইকেলসহ মোস্তফাকে আটক করা হয়।
সোনাগাজীমডেলথানারওসি আবু জাফর মো. সালেহ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা,৪আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই





