হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা। তিনি জানান, হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতাবিরোধী অপরাধে আজহারুল ইসলামকে ফাঁসির আদেশ দেন। এর প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী।





