নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

আজ শনিবার দুপুরে টাঙ্গাইল পৌর উদ্যান থেকে এ শুভেচ্ছা মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিরালা মোড় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় নেতা-কর্মীরা । সমাবেশে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন নেতা-কর্মীরা। 

নবগঠিত কমিটির সভাপতি কৃষিবিদ শামছুল আলম তোফার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সিনিয়র সহ-সভাপতি ছাইদুল হক ছাদু সহ অন্যান্য নেতা-কর্মীরা।

এসময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দলসহ জেলা ও বিভিন্ন উপজেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে বিভিন্ন উপজেলা বিএনপির পক্ষ থেকে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।

কাওছার/জারিফ