চাঁপাইনবাবগঞ্জে মিশুক-পাওয়ার টিলারের সংঘর্ষে তোফাজ্জল হোসেন (৫৫) নামে এক মিশুকচালক নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহারাজপুর মেলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মিশুকে থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয় জানান, সকাল সাড়ে ৭টায় পাঁচজন যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন মিশুকচালক তোফাজ্জল হোসেন। মহারাজপুর মেলার মোড়ে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি পাওয়ার টিলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তোফাজ্জল। এ সময় মিশুকের পাঁচ যাত্রী গুরুতর আহত হন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রসুল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এআই





