রাজধানীর চকবাজারের বড় কাটরা এলাকায় একটি আতশবাজির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাদী সুলতানা অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন।

এএইচ