জেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষেকমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। সদর উপজেলার নৃসিংহপুর নামক স্থানে শনিবারবিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (এএসপি) গোপীনাথ কানজিলাল জানান, খুলনাথেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের একটি ও কুষ্টিয়া থেকে ছেড়ে আসাখুলনাগামী জে এম ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঝিনাইদহ-যশোর সড়ক দিয়েযাচ্ছিল। পথে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জে এমট্রাভেলসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সঙ্গে ধাক্কা খেলে এক পাশদুমড়ে-মুচড়ে যায়। দুটি বাসে থাকা কমপক্ষে ২০ যাত্রী আহত হন।

পরেতাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

আহতদেরমধ্যে মুর্শিদা খাতুন (৩০), যুথিকা (৩৩), সোহেল রানা (২৭), আমজাদ হোসেন (৩২), সাজু রহমান (৩০), টিপু বিশ্বাস (২৭) ও আব্দুর রাজ্জাককে (৩৩) ঝিনাইদহসদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল কবির জানান, আহতদের মধ্যে যুথিকা, আমজাদ ও সাজুর অবস্থা আশঙ্কাজনক। বাকিদের চিকিৎসাদেওয়া হচ্ছে।

জেআই