বেনাপোল সীমান্তের ঘিবা এলাকায় ভারত থেকে পাচার হয়ে আসা ৫২ কেজি গাঁজাসহ লাল্টু মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে ।
বুধবার (২৯ মার্চ) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাতাকে আটক করে।
আটক লাল্টু বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের খালেক মিয়ার ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা সীমান্তের ঘিবা বিল এলাকায় অভিযান চালায়।এই সময় ঘিবা বিল থেকে ৫২ কেজি গাঁজাসহ লাল্টুকে আটক করা হয়।
৪৯ ব্যাটালিয়ন বিজিবির ঘিবা ক্যাম্পের হাবিলদার আশোক আলী বলেন, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পাদ করা হয়েছে।
এমই/নাসির





