নিরাপত্তা ইস্যু নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের নিরাপত্তা প্রধান শন ক্যারল।
সোমবার বেলা সোয়া ১১টায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমূল হাসান পাপন, র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রসঙ্গত, আজ সোমবার বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের।
তবে তাদের জন্য বাংলাদেশকে ‘অনিরাপদ’ হিসেবে উল্লেখ করে দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক অধিদফতর (ডিএফএটি) গত শুক্রবার যে প্রতিবেদন প্রকাশ করেছে, তারই ফলশ্রুতিতে বাংলাদেশ সফরের ব্যাপারে আপাতত ‘ধীরে চলা’র নীতি গ্রহণ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এমকে





