ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর হামলায় শিশুসহ নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলার অনলাইন অ্যাকটিভিস্টরা।
বুধবার দুপুরে শহরের রঘুনাথ বাজার নিউ মার্কেট মোড়ে শেরপুর অনলাইন ইয়ুথ ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অনলাইন নিউজ পোর্টাল শেরপুর টাইমসডটকম, শেরপুর নিউজ টুয়েন্টিফোর ডটকম, শেরপুর ডাটা সেন্টারসহ শেরপুরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





