শোক র্যালি, কোরআন খতম, মোনাজাত, বিদ্যালয়ের শিশূ কিশোরদের নিয়ে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও গণভোজের মধ্য দিয়ে পালিত হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদত বার্ষিকী।
শনিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের রক্ষে উপজেলা আওয়ামীলীগ ও এর অংগ সংগঠন, উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদ দিনব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন ।
সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগসহ সর্বস্তরের লোকজন নিয়ে শহরে একটি শোক র্যালি বের হয়।
শোক র্যালিটি উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। তারপর আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ আলহাজ্ব একাব্বর হোসেন, ভাইস চেয়ারম্যান এসএম মোজাহিদুল ইসলাম মনির, মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম আহমেদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দুর্লভ বিশ্বাস প্রমুখ।
অপর দিকে নারী জাগরনের অন্যতম বিদ্যাপিঠ ভারতেশ্বরী হোমস ও কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের মধ্যে ছিল রোগীদের উন্নত মানের খাবার পরিবেশন, হোমসের ছাত্রীদের নিয়ে চিত্রাকন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমুদিনী কল্যাণ সংস্থার নির্বাহী ব্যবস্থাপক(এমডি) রাজিব প্রসাদ সাহা।
এসএইচ





