বেনাপোল কাস্টমস হাউসের সামনে থেকে ১২শ’ পিস ভারতীয় শাড়িসহ আরিফুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা।

আটক আরিফুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার দক্ষিণ রূপসী গ্রামের আবু সাঈদের ছেলে। শনিবার (২৩ ডিসেম্বর ) রাত ১১টায় তাকে আটক করে বিজিবি।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যে তারা জানতে পারে যে, একজন চোরাকারবারী ভারতীয় শাড়ির একটি চালান সীমান্ত পার করে বেনাপোল চেকপোস্ট থেকে বাজারের দিকে যাবে।

এই সংবাদের ভিত্তিতে বেনাপোল ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শহীদুল ইসলাম জানায় বেনাপোল বাজার এর সামনে অভিযান চালান। এসময় আরিফুলকে ১২শ’ পিস ভারতীয় শাড়িসহ আটক করা হয়।

জব্দ করা শাড়ির মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা। বেনাপোল সদর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শহীদুল ইসলাম ১২শ’ পিস ভারতীয় শাড়িসহ এক চোরাকারবারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আরিফুলকে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে সোপর্দ করা হবে। আর জব্দ করা শাড়ি বেনাপোল কাস্টম গোডাউন শাখায় জমা দেওয়া হবে।

নাসির/জেড