বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ ও ৭২ ঘন্টা হরতালের প্রথমদিনে চট্টগ্রাম শহরের বহদ্দারহাটে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে চট্টগ্রাম মহানগর ও পাঁচলাইশ থানা ছাত্রদল।
রোববার বিকেলে মহানগর ছাত্রদল নেতা আলিফ রুবেলের নেতৃত্বে ছাত্রদল নেতা-কর্মীরা নগরীর শুলক বহর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নগরীর বহদ্দার হাট সড়কে অবস্থান নেয়। পরে পুলিশ আসলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
বিক্ষোভ মিছিলে তারা চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের মালিকানাধীন ট্রিটমেন্ট হাসপাতালে ও বাসায় আগুন দেওয়ার চেষ্টার প্রতিবাদ জানান।
ছাত্রদল নেতারা বলেন, অবরোধ চলাকালে ২৬ জন ২০ দলীয় জোট নেতাকর্মীকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। ২০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে এই অবৈধ সরকার। ডা. শাহাদতের বাসায় হামলার হুমকি দিচ্ছে সরকারের দালালরা। ছাত্রদল এইসব দালালদের কঠোরভাবে রাজপথে মোকাবিলা করবে।
বিক্ষোভ মিছিলে পাঁচলাইশ থানা ছাত্রদল নেতা পারভেজ, সুমন, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা নাজিম উদ্দিন, ৭নং ওয়ার্ড ছাত্রদল নেতা পারভেজ, শান্ত, চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা ফয়সাল, আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা আবু বক্কর ছিদ্দিক, শাহীন, প্রান্ত, মোঃ সাইফুদ্দিন শুলকবহর ওয়ার্ড ছাত্রদল নেতা মোঃ জনি, সম্রাট প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএইচ





