বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ভারত থেকে পাচার হয়ে আসা হুন্ডির ৩ লাখ ৯০ হাজার টাকা জব্দ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ ( বিজিবি)। এই ঘটনায় কেউ আটক হয়নি।
বুধবার ভোর ৪ টার সময় পুটখালির রকি পোষ্ট এলাকা থেকে টাকাগুলো জব্দ করা হয়।
২১ বিজিবি পুটখালি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কৃষ্ণ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালি সীমান্তের রকি পোষ্টের ঘোনার মাঠ এলাকায় টহল জোরদার করে ভারত থেকে পাচার হয়ে হুন্ডির টাকা নিয়ে প্রবেশের সময় এক ব্যক্তিকে তাড়া করা হয়। তখন পাচারকারি টাকার ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগটি ক্যাম্পে এনে গননা করে তার ভিতর ৩ লাখ ৯০ হাজার টাকা পাওয়া যায়।জব্দকৃত টাকা বেনাপোল পোর্ট থানায় জমা করা হবে জানান তিনি।
নাসের/নাজিব





