রাজধানীর মতিঝিলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় এক যুবক (৩৭) নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ১টার পর মতিঝিলের সাদেক হোসেন কমিউনিটি সেন্টারের বিপরীতে একটি মোটর গ্যারেজে এ ঘটনা ঘটে।
মতিঝিল থানার উপ পরিদর্শক (এসআই) শেখ ফরিদ উদ্দিন বলেন, ‘বুধবার রাত ১টার দিকে সাদেক হোসেন কমিউনিটি সেন্টারের উল্টো দিক ও দেওয়ানবাগীর উটের খামারের পাশের একটি গ্যারেজ থেকে আনুমানিক ৩৮ বছরের এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ২টায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি বলেন, ‘র্যাব-৩ এর সঙ্গে বন্দুকযুদ্ধে ওই যুবক নিহত হয়েছেন।’
তবে নিহতের নাম-পরিচয় এবং কেন, কখন এ ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি এসআই ফরিদ উদ্দিন।
যোগাযোগ করা হলে র্যাব-৩ এর এসপি (অপারেশন) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র পাওয়া গেছে।
এএইচ





