ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১টায় সীমান্তের ৩৭৪ নম্বর পিলার এলাকায় শুরু হওয়া বৈঠক চলে বিকেল ৩টা পর্যন্ত।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মো. আকরামুল হক পিএসসি ও বিএসএফের পক্ষে ছিলেন কিষানগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার বিং এস পানওয়ার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক, ঠাকুরগাঁও-৩০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তৌহিদ বিন ইসহাক।বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন শ্রী জীবু মাথিউ জেআইসি, শ্রী পিকে রঞ্জন ডিসিসহ ৯ সদস্যের প্রতিনিধি দল।
বৈঠক শেষে আলোচনা ফলপ্রসু হয়েছে দাবি করে ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার মো. আকরামুল হক বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা ও আটক বন্ধ করে আইনগত ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও মাদক চোরাচালান রোধে উভয়পক্ষই ভূমিকা রাখবে বলে সিদ্ধান্ত হয়েছে।
জেআই





