গাজীপুর আদালতের উপপরিদর্শক অজুফা আক্তার (৩৮) কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেছে।
রোববার সকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি।
অজুফা আক্তারের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামে। জিআরও হিসেবে তিনি গাজীপুর জেলা আদালতে (জয়দেবপুর আদালত) চাকরি করতেন।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার পুলিশ জানায়,অজুফা আক্তার গ্রামের বাড়িতে ছুটি কাটানো শেষে আজ কর্মস্থলে ফিরে যাওয়ার উদ্দেশে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আসেন। তার সঙ্গে ছিল তাঁর মেয়ে পলি ও গৃহকর্মী। সকাল পৌনে সাতটায় এগারসিন্দুর ট্রেনটি ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ছেড়ে যাচ্ছিল। চলন্ত অবস্থায় অজুফা ট্রেনে উঠতে গেলে পা পিছলে ট্রেনের নিচে চলে যান। এতে ট্রেনে কাঁটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
অজুফা আক্তারের অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়ে পলি আক্তার বলেন, ‘আমরা প্ল্যাটফর্মে এসে দেখি ট্রেনটি ছেড়ে যাচ্ছে। দৌড়ে আমরা ট্রেনের কাছে যাই এবং চলন্ত অবস্থায় ওঠার চেষ্টা করি। মা আগে ওঠার চেষ্টা করে। আমরা তখন মায়ের পেছনে। হঠাৎ দেখি মা ট্রেনের নিচে চলে গেছে।’
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি নজরুল ইসলাম বলেন, চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এসআই অজুফা আক্তার দুর্ঘটনার শিকার হয়েছেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা, এমআর, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম)
জাতীয়
কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী পুলিশ কর্মকর্তার মৃত্যু
গাজীপুর আদালতের উপপরিদর্শক অজুফা আক্তার (৩৮) কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেছে। রোববার সকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি।





