কক্সবাজার শহরের বাড়ি থেকে মধ্যরাতে দুই ভাইকে পুলিশ তুলে নেওয়ার পর সকালে তাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়েছে।
নিহত দুই ভাইয়ের নাম জাহেদুল আলম সিফাত ও শহীদুল আলম আরাফাত। তারা কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার মোহাম্মদ আলমের ছেলে।
বুধবার সকাল ৯টার দিকে রামু উপজেলার ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা থেকে সিফাত ও আরাফাতের লাশ উদ্ধার করা হয়।
পরিবারের দাবি, মঙ্গলবার মধ্যরাতে বাড়ি থেকে তাদের তুলে নিয়ে যায় পুলিশ। তারপর গুলি করে হত্যা করা হয়।
তবে পুলিশ নিহত দুই ভাইকে শীর্ষ সন্ত্রাসী আখ্যা দিয়ে দাবি করছে তারা সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। দুজনের নামে ডজনের অধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মিনহাজ মাহমুদ ভুইয়া দুই ভাইয়ের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
এমএ





