ঝিনাইদহ জেলার শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় উম্মে তাইবা আখি (১০) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩জন।

শনিবার সকাল ৯টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কুলচারা গাবলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত উম্মে তাইবা আখি গাবলা গ্রামের আমিনুর রহমান মেয়ে। সে আধুনিক কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়তো। আহত তিনজনের মধ্যে দুজন হলেন আবু তালেবের স্ত্রী শ্যামলী খাতুন (৩০) ও তার মেয়ে সাফিয়া খাতুন (৮)।

স্থানীয়রা জানায়, ভাটই বাজারে আধুনিক কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল জানার জন্য আখি বাড়ি থেকে বের হয়ে গাবলা কুলচারা মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল। এসময় পেছন থেকে একটি মাইক্রোবাস ধাক্কা দিলে আখিসহ অন্যরা সবাই আহত হয়।

পরে তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উম্মে তাইবা আখিকে মৃতু ঘোষণা করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এমকে