জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঈদের দিন শুক্রবার সকাল ৭টার দিকে বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া মধ্যপাড়া গ্রামের একটি কাঁঠাল গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, একটি কাঁঠাল গাছে ওই ব্যক্তির লাশ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তাদের ধারণা, প্রথমে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। পরে রাতের কোনো এক সময় হত্যার পর লাশ কাঁঠাল গাছে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি চলতি দায়িত্বে) নয়ন দাস জানান, ভোরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য জানতে পারিনি।

জেডআই