রাজধানীর বিমানবন্দর এলাকায় র‌্যাব পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে রুহুল আলম ওরফে রঞ্জু (৪০) নামের এক ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১- এর একটি দল।

সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান, বিমানবন্দর গোলচত্বর এলাকায় তৈমুর মানি এক্সচেঞ্জ ও ফোন ফ্যাক্সের দোকানে র‌্যাব পরিচয়ে চাঁদা দাবির ঘটনায় বিমানবন্দর থানায় ৮ জুলাই দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রঞ্জুকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

রঞ্জু গোপালগঞ্জ জেলার মোকছেদপুর থানাধীন বনগ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে।

কেএইচ