রোববার (২ নভেম্বর) দুপুরে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল অফিসের এজিএম মো. জিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ধামরাই ও কালামপুর জোনাল অফিস সূত্রে জানা গেছে, আজ সোমবার রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা ধামরাই ৩৩ কেভি, রেডিও ৩৩ এবং কালামপুর এলাকার ফিডারসহ সব ফিডার শাটডাউনে থাকবে। ফলে ধামরাই ও কালামপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
এনএইচ