বাংলাদেশের জনগণের মতের প্রতিফলন গত ৫ জানুয়ারির নির্বাচনে ঘটেনি বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।
মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। মঙ্গলবার রাত ৮টায় বেগম জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের যে অবস্থান বাংলাদেশের প্রতি ছিল তা এখনো অব্যাহত আছে বলেও জানান মজিনা। তবে, বাংলাদেশের জনগণের স্বার্থে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আগের মতোই থাকবে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্র সহিংসতা পছন্দ করে না বলেও মন্তব্য করেছেন মজিনা। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেগম জিয়া ও মজিনার মধ্যে আলোচনা হয়েছে বলেও জানা গেছে।
মজিনা আরো বলেন, গতবছরের নভেম্বরে তিনদিনের বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল মার্কিন সিনেট কমিটিকে বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে অবহিত করেন। সেখানে বিসওয়াল রাজনৈতিক সংলাপের সুপারিশ করেছেন বলেও জানান মজিনা।
এদিকে, বৈঠকে উপস্থিত বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া মজিনাকে অবহিত করেন যে একতরফাভাবে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনের প্রতি বাংলাদেশের মানুষের আস্থা নেই। তাই একটি ফলপ্রসূ সংলাপের মধ্য দিয়ে শিগগিরই আরেকটি গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের প্রতি চাপ সৃষ্টি করবে বলেও মজিনার সঙ্গে আশাবাদ ব্যক্ত করেন বেগম জিয়া।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কে বি [/b]
জাতীয়
৫ জানুয়ারির নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটেনি: মজিনা
বাংলাদেশের জনগণের মতের প্রতিফলন গত ৫ জানুয়ারির নির্বাচনে ঘটেনি বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।





