ঝিনাইদহে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ সমর্থনে মিছিল করেছে দলের নেতা-কর্মীরা।

শনিবার সকালে শহরের আরাপপুর বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রাবেয়া হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মীর ফজলে এলাহী শিমুল, বিএনপি নেতা লোকমান হোসেন।

কেএইচ