ইকবাল সোবহান চৌধুরী ও সজীব ওয়াজেদ জয়কে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ সংক্রান্ত আদেশ বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্য অধিদপ্তর (পিআইডি) থেকে গণমাধ্যমে পাঠানো হয়েছে।
এর মধ্যে ইকবাল সোবহান চৌধুরীকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এবং সজীব ওয়াজেদ জয়কে তথ্য ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা নিয়োগ করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ড. দেওয়ার মুহাম্মদ হুমায়ূন কবীর স্বাক্ষরিত ১৭ নভেম্বরের ওই প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩(বি)(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে ইকবাল সোবহান চৌধুরী ও সজীব আহমেদ ওয়াজেদকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ প্রদান করেছেন।
উপদেষ্টা হিসেবে তারা প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শ অনুযায়ী কাজ করবেন। এ নিয়োগ খণ্ডকালীন ও অবৈতনিক।
তথ্য উপদেষ্টা হিসেবে ইকবাল সোবহান প্রয়োজনীয় জনবলসহ অফিস, সরকারি যানবাহন এবং দায়িত্ব পালনকালে মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের সঙ্গে আসন গ্রহণ করবেন।
কেএইচ





