ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ইছাইল এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ এক মহিলার মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০জন। প্রাথমিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে থানা পুলিশের কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী এবং মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার হযরত আলী জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাবালে নূর নামের একটি যাত্রীবাহী বাস সকাল সোয়া ৭টার দিকে মির্জাপুর উপজেলার ইছাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই এক শিশু ও এক মহিলার মৃত্যু হয়। আহত হয় অন্তত ২০জন। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমএনজে