যশোরের বেনাপোল পোর্ট থানাধীন একটি গ্রাম থেকে বাল্য বিবাহের অভিযোগে বর-কনেকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাতে মেয়ের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে বেনাপোল পোর্ট থানাধীন গাজিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক বরের নাম মনিরুল ইসলাম (২৫)। তিনি গাজিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। কনে সালমা আক্তার (১৪) একই গ্রামের মোবারক হোসেনের মেয়ে। সালমা বেনাপোল হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।

পুলিশ জানায়, মেয়ের বাবা অভিযোগ করেন মনিরুল নামে এক যুবক তার মেয়েকে তিনদিন আগে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছেন। এর ভিত্তিতে মনিরুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ও তার স্ত্রীকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাওছার আলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়েটির বয়স এখনো ১৮ হয়নি। বাল্য বিবাহের অভিযোগে তাদের আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।

এআই