চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পিয়ারাতলা গ্রামের নিজ বাসায় দৈনিক সমকালের জীবননগর উপজেলা প্রতিনিধি আবু সায়েম (৩২) ও তার বাবা আবুল খায়ের ওরফে বাচ্চু মোল্লা(৬০) কে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে এক দুর্বৃত্ত।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছোরা ও লাল সালু উদ্ধার করেছে।

মঙ্গরবার দিবাগত রাত ১২টার দিকে নিজ বাসার বেড রুমে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা জায়, মঙ্গলবার দিবাগত রাতে লাল সালু পরিহিত সাধু সেজে এক দুর্বৃত্ত সাংবাদিক আবু সায়েমের বেড রুমে প্রবেশ করে তাকে এলো পাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এসময় সায়েমের চিৎকারে তার বাবা আবুল খায়ের ওরফে বাচ্চু মোল্লা এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে পালিযে যায়।

তাদেরকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়। সায়েমের অবস্থা অবনতি হলে রাতেই তাকে যশোর সদর হাতপাতাল পরে বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে রক্ত মাখা ছুরি ও লালসালু উদ্ধার করেছে।

সায়েমের বাবা আবুল খায়ের জানান, সাধুসেজে পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটিয়েছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সায়েমের পরিবার ফকিরাতন্ত্র তাই এই সুযোগে সাধুসেজে এঘটনা ঘটিয়েছে। আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এমকে