শেরপুরের শ্রীবরদীতে ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় আশা মনি (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার লংগড়পাড়া এলাকায় শ্রীবরদী-শেরপুর সড়কে এই ঘটনা ঘটে।

নিহত আশা একই উপজেলার আবুয়ারপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে।

জানা যায়, মায়ের সঙ্গে লংগড়পাড়া এলাকায় খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিল আশা। এ সময় ওই সড়ক পার হওয়ার সময় শেরপুরগামী একটি অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীবদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, ঘাতক অটোরিকশার চালক খড়িয়াকাজীর চর এলাকার লাল মিয়ার ছেলে রুবেল মিয়াকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমবি